শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের শেষ বিদায়,রাষ্ট্রীয় সম্মাননায় দাফন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের শেষ বিদায়,রাষ্ট্রীয় সম্মাননায় দাফন
৮১

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় মধ্যপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ (৮১) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ফজরের নামাজের পর তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে একইদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম আবদুল হামিদের পুত্র।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের জানাজার নামাজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টায় দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এবং তাড়াইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফকে গার্ড অব অনার প্রদান করেন। পরে দিগদাইড় সরকারি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ দিগদাইড় ইউনিয়ন পরিষদের পাঁচবারের জনপ্রিয় ইউপি সদস্য ছিলেন। এছাড়াও তিনি দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফের বেসামরিক গেজেট নম্বর ১০২৮ এবং লাল মুক্তিবার্তা নম্বর ১১৭০৩০০৪৩। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com