শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থদের পাশে প্রবাসী নেতা

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থদের পাশে প্রবাসী নেতা
১২৪

কিশোরগঞ্জের তাড়াইলের দক্ষিণ ধলা (বাগপাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর,দুটি গরু ও ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৭টা থেকে সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কৃষক হাবিব মিয়া প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়ালঘরে মশা তাড়াতে আগুনের ধোঁয়া দেন। সেই আগুনের স্ফুলিঙ্গ থেকেই মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। গরুগুলো গোয়ালঘরে বাঁধা থাকায় বের হতে পারেনি। আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ওই ঘটনায় হাবিব মিয়ার গোয়ালঘরসহ মোট চারটি ঘর,দুটি গরু,ধান-চাল ও আসবাবপত্র পুড়ে যায়। পাশাপাশি প্রতিবেশী ফজলুর রহমান ও জয় মিয়ার দুটি ঘরও আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সৌদি আরব দাম্মাম শাখার সাবেক সভাপতি,কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,তাড়াইল উপজেলা বিএনপির উপদেষ্টা ও শিমুলহাটী গ্রামের কৃতী সন্তান আমিনুল ইসলাম ভুঁইয়া’র দেয়া নগদ অর্থ সহায়তা ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে পৌঁছে দেন উপজেলা বিএনপি নেতা ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক ভুঁইয়া নজরুল।

এসময় উপস্থিত ছিলেন রাউতি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মীর রফিকুল ইসলাম শিবলি,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম সাবান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুর্জয় কাদরীসহ স্থানীয় নেতাকর্মীরা।

ক্ষতিগ্রস্ত হাবিব মিয়া,ফজলুর রহমান ও জয় মিয়া বলেন,আগুন লাগার পর আমরা ঘর থেকে কিছুই বের করতে পারিনি। ঘরবাড়ি, আসবাবপত্র,গরু ও ধান-চাল সব পুড়ে গেছে। আমরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। প্রবাসী ও আমাদের এলাকার দানবীর আমিনুল ইসলাম ভুঁইয়া যে সহযোগিতা করেছেন,তা আমাদের জন্য অনেক বড় সহায়তা।

এনামুল হক ভুঁইয়া নজরুল বলেন,মানবিক দায়িত্ববোধ থেকেই প্রবাসী নেতা আমিনুল ইসলাম ভুঁইয়া অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে।
দক্ষিণ ধলার এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এখন তাদের একটাই প্রত্যাশা সরকারি ও বেসরকারি সহায়তায় নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ হবে।

মুকুট রঞ্জন দাস
তাড়াইল,কিশোরগঞ্জ
০১৭১৩-৫১৭৭২৫

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com