শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ) :   |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
৯৭

কিশোরগঞ্জের তাড়াইলে জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন স্থানীয় কৃষকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাখরান বিলপাড়ে এলাকাবাসী মানববন্ধন করেছে। বুধবার(২৩জুলাই) সকাল ১১ টার দিকে জাওয়ার ইউনিয়নের মাখরান বিলপাড়ে প্রায় পাঁচ শতাধিক কৃষক জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মনের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন বিলের শ্রেণি পরিবর্তন করে কয়েকটি বাঁধ নির্মাণ করে জলবদ্ধতা সৃষ্টি করে রেখেছে এবং বিলের মধ্যে ভেকু দিয়ে বিভিন্ন খাদ সৃষ্টি করে লাখ-লাখ টাকার মাটি বিক্রি করছে।তাছাড়া প্রভাবশালীদের নিকট বিল সাবলিজ প্রদান করে।

যা মৎস্য আইনের পরিপন্থী।এলাকার সাধারণ মানুষ বর্ষার সময়ও তাদের নিজস্ব জমিতে মাছ ধরতে পারে না। এলাকার কৃষকগণ এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে ২৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজন আসামী করে তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কৃষকরা বলেন, আমাদের নামে অন্যায়ভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিদ্দীকুর রহমান, জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ খান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মুহাম্মাদ, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মাস্টার,

বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মরাজ প্রমূখ। জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন বলেন, তারা বিল পাড়ের বাসিন্দা। তাদেরকে বিলে শরীক না রাখার কারণে বিলে আমাদের ফিসিং করতে দিচ্ছে না। আমি তাদেরকে শরীক রাখার কথা অস্বীকার করলে তারা বিলের লাখ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় এবং আমাদের প্রাণনাশের হুমকি দেয়। উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি,উত্তর ছনাটি,দক্ষিণ ছনাটি,মাখরান বিলের খালপাড় এলাকার লোকজন উক্ত মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসী উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,সুষ্ঠ তদন্তপূর্বক মিথ্যা মামলা প্রত্যাহার সহ দোষীদের বিচারের দাবী জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com