শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

মুকুট রঞ্জন দাস তাড়াইল,কিশোরগঞ্জ   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
৬২

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার সেকান্দরনগর (গোয়ালপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কিশোরের নাম বরকতউল্লাহ (১৯)। সে আশফাক মিয়ার ছেলে এবং সেকান্দরনগর গ্রামের বাসিন্দা।

যৌথবাহিনীর অভিযানে তার কাছ থেকে ২টি ছুরি, ১টি চাপাতি, ১টি রামদা, ১টি কিরিচ, ১টি চাকু ও ১টি দা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাড়াইল থানায় মামলা নম্বর- ৬(১)/২০২৬, অস্ত্র আইন ১৮৭৮ সনের ১৯(F) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,আটক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) আদালতের মাধ্যমে গাজীপুর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান , এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে যৌথবাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com