শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে শিশু ধর্ষণচেষ্টায় ৬৮বছরের বৃদ্ধ গ্রেফতার

মুকুট রঞ্জন দাস ,প্রতিনিধি,তাড়াইল (কিশোরগঞ্জ):   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে শিশু ধর্ষণচেষ্টায় ৬৮বছরের বৃদ্ধ গ্রেফতার
২৬

কিশোরগঞ্জের তাড়াইলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুর রশিদ (৬৮) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৩ টায় মেছগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুর রশিদ উপজেলার রাউতি ইউনিয়নের মেছগাঁও গ্রামের মৃত হেলিম বেপারীর ছেলে। তাড়াইল থানা সূত্রে জানা যায়, ৫ বছরের শিশুটি বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। শুক্রবার দুপুরে আবদুর রশিদ শিশুটিকে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরের ভিতর নিয়ে যায় এবং শিশুটিকে ওই বৃদ্ধ ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত আবদুর রশিদ পালিয়ে যায়।শিশুটির মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাড়াইল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুর রশিদকে শুক্রবার রাত ৩ টায় গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটির মা তাড়াইল থানায় শনিবার (২৬জুলাই)লিখিত অভিযোগের পর ধৃত আবদুর রশিদকে জেলা আদালতে হস্তান্তর করা হয়েছে। তাড়াইল থানার ওসি সাব্বির রহমান বলেন, ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আবদুর রশিদের বিরুদ্ধে করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com