শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
৫৫

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেক কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অভিভাবককে নির্ধারিত সময়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,এ কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্রে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন,হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সকলকে সচেতন হয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, দেশের অন্যান্য স্থানের মতো তাড়াইল উপজেলাতেও সরকার ঘোষিত এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তাড়াইল উপজেলায় মোট ২০ হাজার ৮০৩ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইপিআই কেন্দ্রগুলোতে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com