শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইল উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইল উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৩৪

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার আলম ও যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি। ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়।

এই মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর তাড়াইল উপজেলা আমীর হাবিবুর রহমান ভূঁইয়া এবং বাংলাদেশ গণ-অধিকার পরিষদ-এর উপজেলা আহ্বায়ক জাকিরুল ইসলাম বাকি। শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com