শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইল-এ রমজানকে সামনে রেখে বাজারে অস্থিরতা,নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইল-এ রমজানকে সামনে রেখে বাজারে অস্থিরতা,নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
৩২

রমজানকে ঘিরে কিশোরগঞ্জের তাড়াইলসহ বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইফতার সামগ্রী থেকে শুরু করে সবজি, মাংস, মাছ ও তেল—প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া ছোলা এখন ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকায়। ৭০ টাকার বেগুন এখন ৯০ থেকে ১০৯ টাকায় বিক্রি হচ্ছে।

 

শসা ৯০ থেকে ১০০ টাকা কেজি, লেবু ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রমজানে চাহিদা বেশি থাকায় খেজুরের বাজারেও চড়া দাম লক্ষ্য করা গেছে। প্রকারভেদে খেজুর বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত। তরমুজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।

 

ভোজ্যতেলের বাজারেও রয়েছে ঊর্ধ্বগতি। সয়াবিন তেলের দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে। বয়লার মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকায়। মাছের বাজারেও একই অবস্থা—প্রায় সব ধরনের মাছের দাম আগের চেয়ে প্রায় ডাবল দামে বিক্রি হচ্ছে।

 

উপজেলার দামিহা, জাওয়ার ও পুরুড়া বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে। উপজেলা সদরের সঙ্গে এসব হাট-বাজারে দামের তেমন কোনো পার্থক্য নেই। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবেই খুচরা বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন।

 

রিমা আক্তার নামে এক গৃহিণী বলেন,রমজানে সংসারের খরচ এমনিতেই বেড়ে যায়। এখন বাজারে এসে দেখি প্রায় সবকিছুর দাম চড়া। বাধ্য হয়ে কম কিনে সংসার চালাতে হচ্ছে।

 

সদর বাজারের নুরুল ইসলাম নাসিম নামে এক ব্যবসায়ী বলেন, এক সপ্তাহের মধ্যে এত দাম বৃদ্ধি অস্বাভাবিক। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। আমাদের আয় তো বাড়েনি, কিন্তু পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে।

 

দামিহা বাজারে ইফতারের বাজার করতে আসা হান্নান মিয়া জানান, রোজা শুরু হওয়ার আগেই যদি এমন অবস্থা হয়, তাহলে সামনে কী হবে বুঝতে পারছি না। বাজার মনিটরিং আরও জোরদার করা জরুরি।

 

এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চলছে। জনবল সংকট থাকলেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ের বাজারগুলোতেও অভিযান জোরদার করা হবে।

 

রমজানকে কেন্দ্র করে বাজারে এমন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com