শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
১০২

কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দিনবযাপী উক্ত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (পিআরএল) শামীমা কাওসার, প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল মতিন ফকির, আবদুর রহমান ও আবদুল কাদির, প্রাক্তন সহকারী শিক্ষক জিল্লুর রহমান, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, প্রাক্তন সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র সাহা, গৌরাঙ্গ চন্দ্র সরকার, হাবিবুর রহমান ও আবদুল কাদেরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন্নাহার।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ নানা খেলায় অংশগ্রহণ করে। খেলাধুলার পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য ও আবৃত্তি প্রদর্শন করে। তাদের অভিনয় উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়ায় এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিদ্যালয়ের স্কাউট দল শৃঙ্খলা, কুচকাওয়াজ ও দলগত সমন্বয় প্রদর্শন করে। স্কাউট ডিসপ্লের দক্ষতা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রধান অতিথি তানজিলা আখতার বলেন, খেলাধুলা, স্কাউট কার্যক্রম এবং সাংস্কৃতিক উপস্থাপনা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতা গড়ে তোলে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য,বিদ্যালয়টি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টির দীর্ঘ ঐতিহ্য ও শিক্ষার মান এর কর্মকান্ডকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com