শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিতাস নদীতে জেলেদের জালে ধরা পড়ল ১৯ কেজির বিশাল বিগহেড মাছ

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিতাস নদীতে জেলেদের জালে ধরা পড়ল ১৯ কেজির বিশাল বিগহেড মাছ
২৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। আজ রোববার (১৮ মে ২০২৬) সকালে উপজেলার চিত্রী গ্রামের লঞ্চঘাটের দক্ষিণ পাশে তিতাস নদী থেকে মাছটি ধরেন জেলে সুধীর বর্মন ও তার সঙ্গে থাকা অন্যান্য জেলেরা।

জানা যায়, গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে সুধীর বর্মনসহ কয়েকজন জেলে প্রতিদিনের মতো গতকালও তিতাস-মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকায় করে তারা ‘বছুরি’ নামে পরিচিত প্রায় ৫০-৬০ হাত লম্বা ঝাকি বা খেপলা জাল ব্যবহার করে মাছ শিকার করছিলেন।সকাল প্রায় ১১টার দিকে তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির ১৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। পরে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১৬ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হয়। বড় এ মাছ বিক্রি করে জেলেদের মাঝে আনন্দের ছাপ দেখা যায়।

জেলে সুধীর বর্মন বলেন,
“সৌভাগ্যক্রমে এই মাছটি আমার জালে ধরা পড়ে। সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না। এতে আমরা জেলেরা খুবই আনন্দিত।”
স্থানীয়দের মতে, তিতাস নদীতে মাঝে মধ্যে বড় মাছ ধরা পড়লেও এত বড় বিগহেড মাছ খুব কমই দেখা যায়। মাছটি দেখতে নদীর ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com