শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিতাস নদীর কচুরিপানা অপসারণে ভাদুঘর বাজারে জনসভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিতাস নদীর কচুরিপানা অপসারণে ভাদুঘর বাজারে জনসভা অনুষ্ঠিত
১১

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরবর্তী জনপদে কচুরিপানার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ মার্চ ২০২৬) সোমবার বিকেলে শহরের ভাদুঘর বাজারে ভাদুঘরবাসী আয়োজিত এই সভায় তিতাস নদীর স্বাভাবিক স্রোতধারা বজায় রাখা এবং নৌ-চলাচল নির্বিঘ্ন করতে কচুরিপানা পরিষ্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ভাদুঘর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য তিতাস নদীর এই কচুরিপানা বর্তমানে এক বড় দুর্ভোগে পরিণত হয়েছে, যা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের কৃষি, মৎস্য সম্পদ এবং যাতায়াত ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সময়ের প্রমত্তা তিতাস আজ কচুরিপানার ঘন আস্তরণে ঢাকা পড়ে মৃতপ্রায় হয়ে পড়েছে।

এর ফলে শুধু যে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে তা-ই নয়, বরং নদীর পূর্বপাড়ের বিস্তীর্ণ বিলের ফসলী জমি থেকে ধান কেটে নদী পেরিয়ে ফসল ঘরে তুলতে সমস্যা হচ্ছে। পচা কচুরিপানার দুর্গন্ধে তীরের পরিবেশও দূষিত হচ্ছে।

 

স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ জোর দিয়ে বলেন, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নাগরিক সচেতনতা ও সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। সভার শেষ পর্যায়ে তিতাস নদীকে কচুরিপানামুক্ত করতে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় বক্তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রাপ্তি নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেন।সভায় এম.বি. এ. মুছা আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি করেন বাজার কমিটির সভাপতি মো. অহিদ মিয়া। বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ,এড. ইসহাক মিয়া, এড. ইয়াছিন মিয়া, আনোয়ার হোসেন, কাউসার ভুইয়া প্রমুখ।

 

সভায় কচুরিপানা অপসারণে কাউছার ভুইয়াকে আহবায়ক এবং মো. মুজিবুল হককে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয় যা আজ থেকে কার্যক্রম শুরু করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com