শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিস্তা নদীতে ভেসে আসা মেহেদি রাঙা হাত বাঁধা মরদেহটি নববধূ জোসনা বেগমের

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিস্তা নদীতে ভেসে আসা মেহেদি রাঙা হাত বাঁধা মরদেহটি নববধূ জোসনা বেগমের

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভেসে আসা মেহেদি রাঙা হাত বাঁধা মরদেহটি নববধূ জোসনা বেগমের (১৫)।

আজ সোমবার দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

এর আগে গতকাল রবিবার সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় নদীর চরে স্রোতে ভেসে আসা অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নববধূ জোসনা বেগম নীলফামারী জেলার ডিমলা উপজেলার খড়িবাড়ী এলাকার জহর আলীর মেয়ে ও একই এলাকার চাপানি গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানান, ২০ দিন আগে জাহিদ হোসেনের সঙ্গে বিয়ে হয় স্কুলছাত্রী জোসনার। গত শুক্রবার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন তিনি। ওই দিন বিকেলে সেখান থেকে নিখোঁজ হন নববধূ জোসনা বেগম। তখন পরিবারের সদস্যরা ধারণা করেন বিয়ের আগের প্রেমিকের হাত ধরে চলে যেতে পারে জোসনা। সেই ধারণা থেকে ডিমলা থানায় মামলা দায়ের করেন তার পরিবার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com