শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন
৭৯

আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখা তৃণমূলের নেতাকর্মীদের অবদানের যথাযথ মূল্যায়ন হলে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার বিকেলে পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অংশ নেন সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সহ সভাপতি শামসুল আলম, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সাইফুল আলমসহ বিএনপির নেতৃবৃন্দ।

মেয়র বলেন, গত ১৬ বছরে তৃণমূলের অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই ঘরে থাকতে পারেননি, ঈদের দিনেও পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে পারেননি। পুলিশি হয়রানি, হুমকি ধমকি সবকিছুর মধ্যেও তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। তাদের ত্যাগ ও শ্রমের ওপর দাঁড়িয়েই আজ দল ক্ষমতায় এসেছে। তাই তাদের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। মোশাররফ হোসেন দীপ্তির মতো অনেক নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য, দলের জন্য কাজ করেছে। বিশেষ করে নগরীর ৯, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা কঠিন সময়ে সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন এবং দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা নেতাদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। অনেকে এমপি, মন্ত্রী বা মেয়র হয়েছেন, কিন্তু তৃণমূলের কর্মীদের অবদান যেন উপেক্ষিত না হয়, সেদিকে নজর দিতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমান এখন রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এসব কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রথমবারের মতো ৫ হাজার টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়েছে এবং এ খাতে ১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

সরকারবিরোধী অপপ্রচারের সমালোচনা করে মেয়র বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং নির্বাচন ছিল উৎসবমুখর। পরাজিত পক্ষ ভিত্তিহীন অভিযোগ তুলছে। মিথ্যার উপর কেউ রাজনীতি করতে চাইলে বাংলাদেশের মানুষ তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আমরা যারা তৃণমূলের কর্মী হিসেবে গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের নেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যেভাবে সমাজের পিছিয়ে পড়া নারী, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছেন, তাতে স্পষ্ট, আমাদের আন্দোলন সংগ্রাম বৃথা যায়নি। বিএনপির হাত ধরেই দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com