শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তেলের বাজারে কারসাজি : গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেলের বাজারে কারসাজি : গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
৪৫

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত করার অপরাধে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১৩ যৌথ অভিযানে এই জরিমানা করেন।

জানা গেছে, শহরের ব্রিজ রোড এলাকার কাজল ট্রেডার্সে ভোজ্য তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্বপাড়া এলাকার হক এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের দায়িত্বরত র‌্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারি পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, অসাধু ব্যবসায়ীদের রূখতে তাদের এই নজরদারি অব্যাহত থাকবে। অভিযানের সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন, র‌্যাবের উপ-সহকারি পরিচালক জিয়াদ হাসান ও নওশের আলী এবং র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com