শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল
৩২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা গেট (জামতলা মোড়) হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।

এ ছাড়া তিলাই ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নেও পৃথকভাবে আনন্দ মিছিল করেছে ইউনিয়ন জামায়াতে ইসলামী।

পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন এবং উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তাই এটিকে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।”

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com