আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় থানায় ঢুকে মহসিন আলী নামের কর্তব্যরত এএসআই (সহকারী উপপরিদর্শক)কে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। ওই দুর্বৃত্তকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটে গাইবান্ধার সাঘাটা থানায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি থানায় প্রবেশ করে এএসআই মহসিনের ওপর অতর্কিত হামলা চালিয়ে কছুরিকাঘাতে আহত করে। এ সময় এএসআই মহসিন আলীর আত্ম চিৎকারে থানার অন্যান্য পুলিশ সদস্যগণসহ স্থানীয়রা ছুটে এসে ধাওয়া করলে হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আহত এএসআই মহসিন আলীকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ্য রয়েছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, কী উদ্দেশ্যে এমন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। সেই সাথে হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com