শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দত্তগ্রামে ঘর ভাংচুর, গাছকাটা ও পুকুর থেকে মাছ মেরে নেওয়ার অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা:   |   রবিবার, ০৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দত্তগ্রামে ঘর ভাংচুর, গাছকাটা ও পুকুর থেকে মাছ মেরে নেওয়ার অভিযোগ

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দত্তগ্রামে বসতভিটায় হামলা করে জোরপূর্বক ঘর ভাংচুর, গাছকাটা ও পুকুর থেকে মাছ মেরে নেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি দত্তগ্রামের বাসিন্দা সন্তোষ নন্দীর বসতভিটায় লাগানো আম, সুপারি, রেন্ট্রীসহ বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছ কেটে নিয়ে গেছে প্রতিবেশী যাদব চন্দ্র সরকার। এমনকি তাদের একটি ঘর ভেঙে দিয়েছে বলেও জানান সন্তোষ নন্দী ও বাপ্পি নন্দীর পরিবার।

তারা আরো অভিযোগ করেন যে যাদব সরকার তাদের পুকুর থেকে মাছ মেরে নিয়ে গেছে। পাশাপাশি উপর্যুপরি গালিগালাজ ও হুমকির মুখে এ পরিবারটি আতঙ্কে দিনানিপাত করছে বলেও জানান তারা। এবিষয়ে স্থানীয় সালিশেও তারা কোন সুরাহা পাননি বলেও অভিযোগ করেন তারা।

অপরদিকে যাদব চন্দ্র সরকারের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, উত্তরাধিকার সূত্রে এই জায়গার মালিক আমরা। আমার জায়গা থেকে তাদের ঘর সরিয়ে নিতে বলেছি তারা নেয়নি, তাই ঘর ভাঙতে হয়েছে। এ জায়গা যেহেতু আমাদের তাই এখনকার গাছগাছালি, মাছও আমাদের।

এব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি ডিসপ্লে নষ্ট হওয়ায় কনষ্টেবল রাসেল ময়মনসিংহে সেটি ঠিক করতে নিয়ে গেছেন বলে জানা গেছে।

পরবর্তীতে এব্যাপারে বারহাট্টা থানার ওসি তদন্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ডিউটি অফিসার মোস্তাফিজুর রহমান জানান, আমাদের এখানে ওসি তদন্ত নেই। পরে তার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, দত্তগ্রামের ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ বারহাট্টা থানায় দেওয়া হয়নি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নিবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com