মামুদ রায়হানযশোর জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে মশ্বিমনগর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, মনিরামপুর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার ওসি মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জাম মিন্টু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ,শাহাজান কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন বলেন, সরকার অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সময়ে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। এই খাল পুনঃখনন প্রকল্প শুধু কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মশ্বিমনগর খালটি এই অঞ্চলের প্রাণ। এটি খননের মাধ্যমে যেমন কৃষিতে গতি আসবে, তেমনি প্রকৃত কর্মহীন মানুষরা নিজ এলাকায় কাজের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, আমরা চাই এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী যেন সরাসরি উপকৃত হয়। কাজের স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা কলেজ শিক্ষক মোঃ শাহিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকায় জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে সুফল আসবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com