শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গোয়াইনঘাটে মিফতাহ্ সিদ্দিকী

হারুন আহমেদ   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গোয়াইনঘাটে মিফতাহ্ সিদ্দিকী
১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, দেশের সকল মতের ও পথের দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারনে এখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেখানে মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার থাকবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করে মিফতাহ সিদ্দিকী আরও বলেন জাতীয় নির্বাচন নানা ছুতোয় আটকে দেওয়ায় দেশে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

সামনে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গোয়াইনঘাটের লেংগুড়া ও সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন-সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে। দেশের মানুষ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারে নি, স্বাধীনভাবে কথা বলতে পারেনি। দেশের মানুষ ভোট দিতে চায়, নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই আগামী নির্বাচনে উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অসংখ্য লাশের উপর দিয়ে বাংলাদেশ আবারো সঠিক রাস্তায় ফিরে এসেছে। দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা বজায় থাকবে।

মানুষ মন খুলে কথা বলতে পারবে। মানুষের এসব দাবির পক্ষে গিয়ে কথা বলতে বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছে। হেঁটে হেঁটে কারাগারে গিয়ে হুইল চেয়ারে করে ফিরতে হয়েছে। দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তারেক রহমান দেশে ফিরতে পারেন নি। অচিরেই তারেক রহমান বীরের বেশে প্রিয় জন্মভূমিতে ফিরবেন ইনশাআল্লাহ। মঙ্গলবার (২৫ এ মার্চ) গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ’র যৌথ সঞ্চালনায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক মাহবুব আলম, উপজেলা বিএনপি’র সাংগঠিনক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ খান, জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা কমর উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম উদ্দিন প্রমুখ। ইফতারের পূর্ব মুহুর্তে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com