শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় মেয়র ডা. শাহাদাতের

ইসমাইল ইমন   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় মেয়র ডা. শাহাদাতের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আমার একটাই লক্ষ্য—নগরবাসীর সহযোগিতা নিয়ে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়ে তোলা। নগর উন্নয়ন ও পরিচ্ছন্নতা কোনো রাজনৈতিক বিষয় নয়; এটি একটি নাগরিক কর্তব্য। এ দায়িত্ব পালন করতে হলে সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।” সোমবার (১২ মে) টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের হাতে ১০০টি বর্জ্য বিন হস্তান্তরের সময় এসব কথা বলেন তিনি।

প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ রাফসান জানি, মোঃ জমির উদ্দিন, আবদুর রহমান। অনুষ্ঠানে মেয়র জানান, পরিচ্ছন্ন নগর গঠনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, স্বেচ্ছাসেবক, এমনকি সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন কিংবা বর্জ্য ব্যবস্থাপনা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আমরা দেখেছি—বিএনপি ও জামায়াতের কর্মীরাও স্বেচ্ছাশ্রমে খাল খনন করেছে। এমন ইতিবাচক উদাহরণ আমাদের উৎসাহিত করে। আমি চাই, রাজনৈতিক মতভেদ ভুলে সবাই চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখুক। কারণ চট্টগ্রাম আমাদের সবার।

” ডা. শাহাদাত আরও বলেন, “আমার অভিজ্ঞতায় দেখেছি, নাগরিক সচেতনতা যত বাড়বে, তত দ্রুত নগরীর পরিবর্তন সম্ভব। অনেক সামাজিক সংগঠন ও এনজিও এখন জনগণকে সচেতন করতে কাজ করছে, এটি একটি ভালো দিক। আজ এনসিপি যেভাবে চসিকের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। এভাবে সব পক্ষ যদি এগিয়ে আসে, তাহলে আমরা একটি আধুনিক, বাসযোগ্য এবং মানবিক চট্টগ্রাম গড়তে পারব।” অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ চসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com