শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে শফিকুল ইসলাম ভূঁইয়া

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে শফিকুল ইসলাম ভূঁইয়া
৬৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভুইয়া।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন,ছাত্রদল থেকেই শফিকুল ইসলাম ভূঁইয়ার রাজনৈতিক সংগ্রাম শুরু করে বর্তমানে তিনি রুপগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দাউদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শফিকুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে দাউদ পুর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপি’র গণজোয়ার এবং দাউদ পুর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের বিএনপি’র নেতাকর্মী সহ সাধারণ জনগণ শফিকুল ইসলাম ভূঁইয়াকে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।

এবং আওয়ামী ফ্যাসিবাদের আমলে দাউদ পুর ইউনিয়ন বিএনপির কারাবন্দি ও নির্যাতিত প্রত্যেক নেতাকর্মীর পরিবারের খোঁজখবর রেখেছেন শফিকুল ইসলাম ভুইয়া।
নির্যাতিত তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা,সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের কারণে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানা গেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে বিএনপি’র বিএনপির প্রত্যেকটি কর্মসূচিতে সামনে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন শফিকুল ইসলাম ভুইয়া।
এবং মাঠপর্যায়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে তার উপস্থিতি তাকে দলীয় নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিণত করেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এর একজন ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবেও পরিচিত শফিকুল ইসলাম ভুইয়া।
দলীয় নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক এবং নির্দেশনা অনুযায়ী কাজ করার সক্ষমতা ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় তাকে আরও এগিয়ে রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকার কারণে ইতোমধ্যে তিনি দাউদ পুর ইউনিয়নের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
বিশেষ করে এলাকার সকল সাধারণ মানুষের গ্রহণযোগ্য মুখ তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেই প্রেক্ষাপটে শফিকুল ইসলামের নাম সামনে আসা স্বাভাবিক। তৃণমূলের রাজনীতি জানা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় কাঠামোর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে একজন শক্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।

দাউদ পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন আমি রাজনীতি করি মানুষের জন্য। ছোটবেলা থেকেই দাউদ পুরের মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছি। সব সময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। যদি এলাকার মানুষ আমাকে যোগ্য মনে করে এবং দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ দাউদ পুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এবং উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, কৃষক ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দাউদ পুর ইউনিয়নে শফিকুল ইসলাম ভুইয়া কে ঘিরে রাজনৈতিক আলোচনা ও প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com