শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দারুল কুরআন মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান

মুকুট রঞ্জন দাস   |   সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দারুল কুরআন মাদরাসার ২০২৫  শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান
৩০২

তাড়াইলে উপজেলা সদররে দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার নুরানি কিন্ডারগার্টেন শাখার ২০২৫ শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান (৫ জানুয়ারি ) রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) অবস্থিত মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সবক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে সবক প্রধান করেন দারুল কুরআনের প্রধান উপদেষ্টা, খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমাদ আলী কাসেমী।

মাদরাসা দুটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাজির হোসেন, তরুণ আলেম ও মুহাদ্দিস মাওলানা ইমরান আহমাদ, দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মুফতি হাসান আহমাদ।

এসময় দারুল কুরআন মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ এনামুল হক, নাযেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেজ ইয়াসীন আরাফাত, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক হাফেজ হোসাইন আহমাদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা শরীফুল ইসলামসহ মাদরাসার ছাত্র, ছাত্রী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com