নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি | শনিবার, ৩০ মে ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর ও বিএনপি’র প্রতিষ্ঠাতা,সাবেক সফল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার রুহের মাগফেরাত কামনা করেন কায়েত পাড়া ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক,নারায়ণগঞ্জ জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর এপিপি ও কায়েত পাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া।
তিনি আরো বলেন ৩০ শে মে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক অবিসংবাদিত ব্যক্তি,বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী।
১৯৮১ সালের
এই দিনে চক্রান্তকারীদের হাতে তিনি নির্মমভাবে শহীদ হন।
জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক ছিলেন না,তিনি ছিলেন একজন অকুতোভয় একজন বীর মুক্তিযোদ্ধা,যিনি বাংলাদেশের চরম অনিশ্চয়তার মুহূর্তে দিশেহারা জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন।
পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের উৎপাদন এবং দেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন।
তার কর্মময় জীবন ও দেশ প্রেমের চেতনা আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে উৎসাহ রয়েছে। তিনি শেষে আরো বলেন
আজকে এই শোকাবহ দিনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com