শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহজাহান

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহজাহান
১০

বাংলাদেশ জাতীয়তা বাদি দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেন,শাহজাহান আরো বলেন বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ।

১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন।চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ।তার বাবা স্কান্দার মজুমদার,মা বেগম তৈয়বা মজুমদার,পৈতৃক বিনাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে।১৯৬০ সালের আগস্ট মাসে তৎকালীন সেনা কর্মকর্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদা জিয়ার।১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান ও ১৯৬৯ সালের ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্ম হয়।১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘাতকদের হাতে নিহত হন,এর পর পরই জিয়াউর রহমানের করা বিএনপির রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া।

তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারী বিএনপির প্রাথমিক সদস্য হন,১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।২০০১ সালের ১অক্টোবরের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ফখরুদ্দিন খালেদা জিয়াকে কারাবন্দি করে।

২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।পরি শেষে শাহজাহান বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com