মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নং ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত হয়ে প্রায় তিন মাস ধরে জলাবদ্ধতার কবলে পড়েছে ফলে বসত বাড়িতে পানি বন্দি হয়ে গেছে চলাচলের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে ওই গ্রামের লোকজনদের।
স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রয়োজনীয় কাজের জন্য ভোগান্তিতে পড়েছে হরিনা গ্রামের মানুষেরা এমনকি খাবার পানি পান করতে অসুবিধা বোধ করতে হচ্ছে তাছাড়া নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েছে গ্রামের মানুষেরা খুব সমস্যা বন্যায় কবলিত হয়ে পড়েছে মৃত্যু ব্যাক্তির দাফন করা।
অতিরিক্ত বৃষ্টির কারণে সাতাশ বিলের পানি ঢুকছে দায়ের বিলের মধ্যে তাই এই জলাবদ্ধতার সৃষ্টির কারণে বিভিন্ন এলাকার চলাচলের রাস্তা ঘাট ভেঙে যায় জলাবদ্ধতার নিষ্কাশনের ব্যবস্থা করেত হবে বলে জানান উপজেলার গ্রাম বাসীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com