শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
৫৬

দীর্ঘ প্রায় পৌণে দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

ভারতের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট ১ হাজার ১৮৮ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল বন্দরে প্রবেশ করেছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানির অনুমোদন পাওয়ার পর গত ২৪ জানুয়ারি থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই পরিমাণ চাল বন্দরে এসেছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, আমদানি করা চালের প্রকারভেদ অনুযায়ী প্রতি কেজিতে গড়ে ৫০ থেকে ৭০ টাকা ব্যয় পড়েছে।

এদিকে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এর আগে গত বছরের ৩ ডিসেম্বর এ বন্দর দিয়ে সর্বশেষ ৫৬৩ দশমিক ৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে এই বন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com