আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা সদর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত কাল ঢাকায় শরিফ ওসমান হাদি এবং এর আগে ৫ নভেম্বর চট্টগ্রামে এরশাদ উল্লার ওপর পরিকল্পিত হামলা প্রমাণ করে দেশে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস এখনো বন্ধ হয়নি। তারা এসব ঘটনায় জড়িত প্রকৃত দুস্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com