নিজস্ব প্রতিনিধি বাংলা দৈনিক | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বছর ঘুরে আবার এসেছে শারদীয় দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও আজ এটি সীমিত কোনো সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ নেই। দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসব, মিলনমেলা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়ার অনন্য সুযোগ। শারদীয় দুর্গোৎসব শুধু আনন্দের নয়, এটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক। এই মহোৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক, সমাজসেবক, মানব কল্যাণ যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসি আই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অফিসার মোঃ শিমুল রানা। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন— “শারদীয় দুর্গাপূজা আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা দেয়।
এ উৎসব শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি সামাজিক বন্ধনকেও আরও দৃঢ় করে। সমাজে শান্তি প্রতিষ্ঠা, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার জন্য এ উৎসব এক বিশাল প্রেরণা। বর্তমান প্রেক্ষাপটে আমরা যে অস্থিরতা, বিভাজন আর ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে দুর্গোৎসব হতে পারে সহমর্মিতা ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উৎসব আমাদের শিখিয়ে দেয়—অসুরের বিনাশ অবধারিত, আর শুভ শক্তির জয় চিরন্তন।” তিনি আরও বলেন— “আমি এসি আই ফার্মার একজন কর্মী হিসেবে দেখি, স্বাস্থ্য, পরিবার ও সমাজের কল্যাণে আমাদের দায়িত্ব অপরিসীম। পেশাগত জীবনের বাইরে একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি—ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ালে দেশ এগিয়ে যাবে।
শারদীয় দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি—আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হোক শান্তি, সম্প্রীতি ও উন্নতিতে সমৃদ্ধ। প্রতিটি পরিবারের জীবন ভরে উঠুক সুখ, আনন্দ ও সাফল্যে। আসুন, আমরা সকলে মিলেমিশে এই দুর্গোৎসবকে সত্যিকার অর্থেই আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মহোৎসবে পরিণত করি। আবারও আমি সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com