শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্নীতিপরায়ন তহশিলদারদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিলেন এমপি

সফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্নীতিপরায়ন তহশিলদারদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিলেন এমপি
১২

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কৃষি প্রযুক্তি মেলা ও জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১/০৭) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ফয়জুর রহমান বাদল এমপি দুর্নীতি পরায়ন তহশিলদারদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়া কঠোর নির্দেশ দিলেন।

তিনি বলেন,অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটার ফলে একদিকে কৃষিজমিগুলো যেমন নষ্ট হচ্ছে তেমনি কৃষি উৎপাদন বাড়ছে না। কৃষি প্রধান দেশে কৃষক বাচঁলে দেশ বাচঁবে।কৃষি জমি নষ্ট করা যাবে না। ভূমি অফিসের অসৎ দূর্নীতিপরায়ণ চোরদের সহযোগিতায় ড্রেজার ব্যাবসায়ীরা এই অবৈধ মাঠি কেটে যাচ্ছে।

 

তিনি ভূমি অফিসের দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের চোর আক্ষায়িত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভৃমি)কে কঠোর নির্দেশনা দেন। সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা এতে সভাপতিত্ব করেন।স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, মেয়র এডভোকেট শিব শংকর দাস,অফিসার ইনচার্জ মাহবুব আলম,পৌর আওয়ামীলীগ সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুল কাসেম।এর পূর্বে এমপি মহোদয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারও পূর্বে তিনি পায়ে হেটে মেলার মাঠে যাওয়ার সময় রাস্তায় যানজটের মধ্যে পড়েন।

 

এ সময় তিনি যানবাহনগুলো রাস্তার নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে পৌরসভার মেয়র ও আইনশৃংখলা বাহিনীকে যানজট নিরসনে দ্রুত কার্যকর ব্যাবস্থা গ্রহনের কঠোর নির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা কৃষি জীবনে তাদের সফলতার চিত্র বর্ননা দিয়ে কৃষিকাজের প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরে ড্রেজারের হাত থেকে কৃষিজমি রক্ষায় প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করেন।বক্তব্য রাখেন,কৃষক সাইদুর রহমান, আবু হানিফ স্বপন,কৃষাণী শেলিনা বেগম,কৃষক নাছির উদ্দীন, কৃষক মো: মাসুদ পারভেজ,কৃষক জাকির হোসেন,কৃষক আবদুল মান্নান প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com