আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | সোমবার, ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নতুন প্রজন্মের চেতনায় দেশকে দুর্নীতি মুক্ত করা হবে। দুর্নীতির সাথে যে কারও জড়িত হওয়ার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। সোমবার (২১ জুলাই) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন,দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত-২ এর মহাপরিচালক (যুগ্ম সচিব) মোতাহার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্ সালাম, দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক নুরুল হুদা, উপপরিচালক শাওন মিয়া, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষে, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com