শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দূর্যোগকালে মানবতার সেবায় রেড ক্রিসেন্টের অনন্য ভূমিকা :- মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দূর্যোগকালে মানবতার সেবায় রেড ক্রিসেন্টের অনন্য ভূমিকা :- মেয়র ডা. শাহাদাত
১১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে “ক্রাইসিস হিরোস এপ্রিসিয়েশন ও ইয়ুথ লিড কনফারেন্স-২০২৫”বৃহস্পতিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এতে জুলাই আন্দোলনে আহতদের সেবা প্রদান, ফেনীর ভয়াবহ বন্যায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং আন্দোলন-পরবর্তী সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় অসামান্য অবদান রাখা যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, “দূর্যোগকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা যেভাবে জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ান, তা সত্যিই অনন্য ও অনুকরণীয়। আর্তমানবতার সেবায় তাদের এই আত্মত্যাগ আমাদের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি তরুণ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. ইমরান বিন ইউনুস, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ ও ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান এবং আইসিআরসির প্রতিনিধি ডা. জেলিসা খানম।
এ আয়োজনে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক যুব সদস্য অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য ইউএলও আবদুর রহিম ও যুব প্রধান আ ন ম তামজীদ। সঞ্চালনা করেন সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন যুব উপপ্রধান মোজাহিদুল ইসলাম রানা, আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান মো. রকিবুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মো. আসির হামিমসহ যুব স্বেচ্ছাসেবকরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com