শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবরের বিরুদ্ধে ভাবীর সংবাদ সম্মেলন মনিরামপুরে।

যশোর জেলা, প্রতিনিধি   |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবরের বিরুদ্ধে ভাবীর সংবাদ সম্মেলন মনিরামপুরে।

যশোরের মণিরামপুরে শাহীদা বেগম(৫০) নামে এক বিধবা নারী তারই দেবর এনায়েত গোলদারের(৫৫) বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মেলন কক্ষে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। ১১ই এপ্রিল শুক্রবার লিখিত অভিযোগ সংবাদ সম্মেলনে পাঠ করেন শাহিদা বেগম নিজেই।এ সময় তার ছেলর বৌউ রেখা খাতুন সহ কয়েকজন উপস্থিত ছিলেন।শাহিদা বেগম পাঠ করা অভিযোগে তিনি দাবী করেন,স্বামী নূরুল ইসলাম ১০বছর পূর্বে মারা যাওয়ার পর দেবর এনায়েত গোলদার প্রলোভন ও চাপ প্রয়োগ করে কোন ডকুমেন্টস ছাড়ায় তাকে বিবাহ করে দীর্ঘ ১যুগ সংসার করেও তা অস্বীকার করছেন।

স্বামীর ভিটা থেকে উচ্ছেদ করতে শাহিদাকে বিভিন্ন সময় দেবর কাশিপুর গ্রামের এনায়েত গোলদার, তাজাম্মুল গোলদার ও জুড়ানপুরের হামিদ মোড়ল দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগে ব্যার্থ হয়ে বর্তমানে শাহিদাকে তার বাড়িতে উঠতে দিচ্ছে না।স্বামীর বাড়ির মাঝে পথ বন্ধ করে তার দেবর সহ বিবাদীরা প্রাচীর তুলে দিয়েছে।এ বেপারে মণিরামপুর থানা,সার্কেল পুলিশ সুপার বরাবর একাধিক অভিযোগ করলেও ক্ষমতা ও অর্থ দিয়ে সমস্ত মহলকে ম্যানেজ করে চলেছে।

এমনকি বাড়িতে থাকলে খুন করে লাশ গুমেরও হুমকি দিয়ে চলেছে,এনায়েত গোলদার ও তার সহযোগী জুড়ানপুর গ্রামের হামিদ মোড়ল। এদিকে ভুক্তভোগী বিচারের জন্য বিভিন্ন স্থানীয় মহল,থানা পুলিশের দারস্ত হয়েও সঠিক বিচার না পেয়ে জীবনের নিরপত্তাহীনায় ভুগছেন বলে দাবী করেন ভুক্তভোগীর ছেলের বউ রেখা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন এস এম তাজাম্মুল,সুমন চক্রবর্তী,সাজ্জাদুল ইসলাম,নাহিদ হাসান সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সাংবাদিক সদস্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com