শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবিদ্বারে অবৈধ ড্রেজার ব্যবসায়ীর জরিমানা

নাজমুল হাসান:   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবিদ্বারে অবৈধ ড্রেজার ব্যবসায়ীর জরিমানা
৩৯

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত), ২০২৩ এর আওতায় মোঃ তাহের নামের এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, “পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বনকুট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। প্রশাসনের এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com