নাজমুল হাসান | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সামাজিক সংগঠন ওয়াহেদপুর নবরবি যুব সংঘের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজারে নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০০টি পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গোলাম সারোয়ার রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহীন আলম সরকার, ছাত্র সমন্বয়ক মো. সিয়াম ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, তেল, খেসারি ডাল, ছোলা, মুরগি, পেঁয়াজ, চিনি, মুড়ি, ট্যাং ও বেসন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ওয়াহেদপুর নবরবি যুব সংঘের মূল লক্ষ্য। রমজান মাসে নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় অসচ্ছল পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইফতার ও সেহেরী সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com