শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবিদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নাজমুল হাসান:   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবিদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩
৭২

কুমিল্লার দেবিদ্বারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল (৭০) উপজেলার ৩নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন মসলা ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে কুটি চৌমুহনীগামী ‘নিউ সুগন্ধা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ময়নামতিগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর সিএনজিটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আব্দুল জলিল নিহত হন এবং চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসচালক মো. রাজা মিয়া (৩৫)-কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com