শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবিদ্বারে ভেজাল সার বিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নাজমুল হাসান   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবিদ্বারে ভেজাল সার বিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
৬২

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির দায়ে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ১৭(৩) ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
মেসার্স সাব্বির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, মেসার্স হেলাল এন্টারপ্রাইজ (বুড়িরপাড়) কে ১০ হাজার টাকা, মেসার্স আল আমিন ট্রেডার্স (খাইয়ের) কে ১০ হাজার টাকা এবং মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজ (রসুলপুর) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উদ্ধারকৃত ৪৩ বস্তা ভেজাল টিএসপি সার মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বানিন রায়, উপজেলা কৃষি অফিসার, দেবিদ্বার। এছাড়া দেবিদ্বার থানার একটি পুলিশ দল অভিযান চলাকালে উপস্থিত ছিল।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় ও ভেজাল সার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com