শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবিদ্বারে লোডশেডিংয়ের প্রতিবাদে এমপির মোমবাতি বিতরণ : হাসনাত আবদুল্লাহ

নাজমুল হাসান:   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবিদ্বারে লোডশেডিংয়ের প্রতিবাদে এমপির মোমবাতি বিতরণ : হাসনাত আবদুল্লাহ
৭৭

কুমিল্লার দেবিদ্বারে জ্বালানি সংকটজনিত তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি এই প্রতীকী প্রতিবাদ জানান।

মোমবাতি বিতরণকালে তিনি বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে বলেন, বাস্তবে বিদ্যুৎ সংকট প্রকট হলেও সরকার তা স্বীকার করছে না। সংসদে তেলের কোনো অভাব নেই বলে দাবি করা হলেও দেশের বিভিন্ন স্থানে মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি বলেন, “সরকার সমস্যা স্বীকার না করলেও জনগণ অন্ধকারে রয়েছে। তাই এই বাস্তবতা তুলে ধরতেই আমরা জনগণের হাতে মোমবাতি তুলে দিচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের এই ব্যতিক্রমী কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com