শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন :   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
৪৭

কুমিল্লা দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ১৩ নং সদস্য নাজমুল হাসান রুবেল এর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও টি গত কিছুদিন যাবৎ ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি টিনের কক্ষে বসে মাদক সেবন করছে।

মাদক সেবনের ভিডিওকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে। নাজমুল হাসান রুবেল এর সাথে থাকা যেকোন একজন ব্যক্তি তার অজান্তে ভিডিওটি ধারণ করেছে।

নাজমুল হাসান রুবেল এর বিরুদ্ধে এর আগেও মাদক সেবন এর অভিযোগ থাকলেও এ নিয়ে ভয়ে কেহ মুখ খুলতে সাহস করে নাই। তার মাদক সেবনের ভিডিও প্রকাশ পাওয়ার পর কুমিল্লা উত্তর জেলাসহ আশেপাশের উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে। ভিডিও প্রকাশের পর সেচ্ছাসেবক দলের ইমেজ নিয়ে অস্বস্থিতে পড়ছে উপজেলাসহ জেলা জুড়ে ।
দেবিদ্বার উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীরা জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে দেবিদ্বার উপজেলায় মাদকসেবী রুবেল বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হন। এর ফলে তৃণমূলে দলের ভাবমূর্তি ক্ষুণনসহ নাজমুল হাসান রুবেলকে নিয়ে বিএনপির নেতাকর্মীরাও বিব্রত অবস্থার মধ্যে পড়েন।
কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন, সেচ্ছাসেবক দলে কোনো মাদকসেবী বা বিক্রয় কারীর কোন স্থান নাই। আমি ভিডিওটি দেখেছি এ বিষয়ে কেন্দ্রকে অবহিত করা হয়েছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com