শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবিদ্বার-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, চায়ের দোকান থেকে হাট-বাজারে একটাই আলোচনা

নাজমুল হাসান:   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবিদ্বার-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই, চায়ের দোকান থেকে হাট-বাজারে একটাই আলোচনা
৯১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে প্রচার-প্রচারণা ও নানা প্রতিশ্রুতিতে সরগরম হয়ে উঠেছে কুমিল্লার দেবিদ্বার-৪ সংসদীয় আসনের নির্বাচনী মাঠ। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মূল লড়াই হবে বিএনপি জোটের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন (ট্রাক প্রতীক) এবং ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর জোটের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (শাপলা কলি প্রতীক)-এর মধ্যে।

নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করছে। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখন চায়ের দোকান, হাট-বাজার ও পথঘাটে একটাই আলোচনা—কে হচ্ছেন এই আসনের আগামী দিনের অভিভাবক?
সরেজমিনে দেখা গেছে, ভোটগ্রহণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেবিদ্বার-৪ আসনে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণা তীব্রতর হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক। প্রচারণার ক্ষেত্রে সবচেয়ে বেশি মাঠে সময় দিচ্ছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি হাটে-বাজারে ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাইছেন।
এদিকে বিএনপির ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপির কারণে প্রার্থিতা বাতিল হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জোটের পক্ষ থেকে গণঅধিকার পরিষদের মো. জসিম উদ্দিনকে ট্রাক প্রতীকে সমর্থন দেওয়া হয়। এরপর বিএনপির বিভিন্ন গ্রুপ ট্রাক প্রতীকের পক্ষে একত্রিত হয়ে প্রচারণায় নামায় নির্বাচনী মাঠ আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
নির্বাচনী প্রচারে প্রার্থীরা আধুনিক দেবিদ্বার গড়ার রূপরেখা তুলে ধরছেন। পাশাপাশি চিকিৎসা খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন তারা।
উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দেবিদ্বার-৪ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৬টি।

সব মিলিয়ে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, দেবিদ্বার-৪ আসনের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। এখন দেখার বিষয়, আগামী দিনের প্রতিনিধি হিসেবে ভোটাররা কাকে বেছে নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com