শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেবীদ্বারে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চার কিশোর আটক

নাজমুল হাসান দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেবীদ্বারে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চার কিশোর আটক
৭৫

দেবীদ্বারে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়েছে। তবে অস্ত্র উদ্ধারের ছবি থাকলেও তাদের বিরুদ্ধে কেবল মাদক আইনে মামলা ও দণ্ড দেওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দেবীদ্বার সদর উপজেলার গোমতী আবাসিক এলাকায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ‘RED-999’ কিশোর গ্যাংয়ের ১ সদস্য এবং ‘BGM’ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ মোট চারজনকে আটক করা হয়।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ১৪টি দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্রসহ আটক কিশোরদের ছবি প্রকাশ করা হলেও পুলিশের পক্ষ থেকে মাদক আইনে চার মাদকসেবী আটকের ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।
অভিযান শেষে আটক চারজনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের আদালতে দুইজন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিনের আদালতে দুইজনকে হাজির করা হয়।

ভ্রাম্যমান আদালত কিশোরদের বয়স বিবেচনায় এবং আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৯)(ক) ও ৩৬(৫) ধারায় চারজনকেই দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এদিকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কিশোরদের অপরাধ জগত থেকে ফেরাতে ও সংশোধনের সুযোগ দিতে তুলনামূলক লঘু দণ্ড দেওয়া হয়েছে। সাজা ভোগের মাধ্যমে তারা যেন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে আসে—এটাই প্রশাসনের মূল লক্ষ্য।

এ বিষয়ে অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের কিশোরদের অপরাধ জগত থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে তারা যেন অপরাধে জড়িয়ে না পড়ে—সে জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com