শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দোহাই লিডার আমাদের নিরাস করবেন না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ডোমারের নেতার খোলা চিঠি

আলমগীর হোসেন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দোহাই লিডার আমাদের নিরাস করবেন না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ডোমারের নেতার খোলা চিঠি
১৯২

নীলফামারী-১ আসনে প্রিয় লিডার প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় একটি আবেগঘন খোলা চিঠি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন ডোমার উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু। তিনি লিখেন—

প্রিয় লিডার
জনাব, তারেক রহমান
আছালামুআলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আপনার স্বদেশ প্রত্যাবর্তন শুধু আমি না দেশের ১৮কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আপনি জাতির ভবিষ্যত।আপনাকে নিয়ে আমাদের স্বপ্ন। আপনার খালাতো ভাই আমাদের প্রিয় নেতা ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মনোনয়ন বঞ্চিত। নীলফামারী জাতীয়পার্টী এবং আওয়ামী লীগের দূর্গ। সেখানে অনেক কষ্ট করে বিএনপির ভোট তৈরী করেছে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই এবং ওনার বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী স্যার ।এখানে খেজুর গাছ মার্কাকে সীটটি দিলে নিশ্চিত জামাতের বিজয় হবে এবং নীলফামারী জেলা জামাতের দখলে চলে যাবে।
আমি এবং আমরা ডোমার ডিমলাবাসী বিএনপি ভক্ত। তাই নীলফামারীর অভিভাবক হিসেবে তুহিন ভাই কে এই সীটটির নমিনেশন দেয়ার অনুমতি দিন। পুরো নীলফামারী জেলা বিএনপির দূর্গ হবে নিশ্চিত। এইসীট বিপুল ভোটে বিজয়ী হয়ে আপনাকে উপহার দিতে পারবো আমরা। ইনশাআল্লাহ আমরা আপনার জন্য যেমন ১৭ বছর অপেক্ষা করেছি আপনার ভাই কে কাছে পাওয়ার জন্য ১৭ বছর পথ চেয়ে ছিলাম আমরা। দোহাই লিডার আমাদের নিরাশ করবেন না আমাদের বঞ্চিত করবেন না।
আপনার এবং দলের জন্য শুভকামনা রইল।
পরিশেষে দেশনেত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া রইল। আমিন

ডোমার এবং
ডিমলাবাসী

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com