শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দোহায় প্রবাসী ব্যবসায়ীদের সাথে ফেমাস রিয়েল স্টেটের মতবিনিময়

  |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দোহায় প্রবাসী ব্যবসায়ীদের সাথে ফেমাস রিয়েল স্টেটের মতবিনিময়
৩১

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের খ্যাতনামা প্রতিষ্ঠান ফেমাস রিয়েল স্টেট কাতার প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেমাস রিয়েল স্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চৌধুরী বোরহান এবং কোম্পানির ম্যানেজার রবিউল হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের সভাপতি মোঃ বাহার উদ্দিন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশ। সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন সাগর ও মাহমুদ চৌধুরী।

আগত অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করেন। এ সময় ফেমাস রিয়েল স্টেটের সিইও চৌধুরী বোরহান প্রবাসী ব্যবসায়ীদের সকল প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com