শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দৌলতদিয়ায় মসজিদ নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করলেন শেখ ফাউন্ডেশন 

সোহাগ মিয়া:   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দৌলতদিয়ায় মসজিদ নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করলেন শেখ ফাউন্ডেশন 

দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া খালেক মৃধার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসায় নতুন মসজিদ নির্মাণ কাজে ১ হাজার ইটের মূল্য হিসাবে নগদ টাকা মসজিদের সভাপতির কাছে দেন শেখ ফাউন্ডেশনের কর্তৃপক্ষ।বৃহস্পতিবার সকালে এ আর্থিক সহযোগিতা দেয়া হয়।

শেখ ফাউন্ডেশন সম্পর্কে জানা যায়, শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ বারেক শেখ ফারুক তিনি সৌদি আরব শহরে থাকেন। তার দেশের বাড়ি রাজবাড়ীরর দাদশী ইউনিয়নে। ইউনিয়নবাসী তাকে মানবিক মানুষ হিসেবে চেনেন।তার ফাউন্ডেশনের মধ্য দিয়ে তিনি গরীব অসহায় মানুষের  সহযোগিতা করে থাকেন। যেখানে টিউবল নেই টিউবার স্থাপন করে দেন। অসহায় লোকের কন্যার বিয়েতে সহযোগিতা করেন। অসুস্থ অসহায় মানুষদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা করেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উন্নয়ন কাজে সহযোগিতা করেন। এক কথায় তিনি একজন মানবিক মানুষ হিসেবে রাজবাড়ীতে পরিচিত।

মসজিদ উন্নয়ন কাজে আর্থিক সহযোগিতা পেয়ে মসজিদের ইমাম জাহিদুল ইসলাম জানান, শেখ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। সেই সাথে শেখ ফাউন্ডেশনের কর্ণধর বারেক শেখ ফারুক ভাইয়ের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

তিনি আরো জানান মসজিদ নির্মাণ কাজে এখনো অনেক অর্থ সহযোগিতা প্রয়োজন। তিনি দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com