শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন

মোঃ সৌরব, বিশেষ প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন
৮১

রাজধানীর উত্তরা এলাকার ধরঙ্গারটেকে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত ও সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে আয়োজিত ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। জমজমাট ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল রানা, সভাপতি, ৫৩নং ওয়ার্ড, বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে একটি সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,
“এই ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে তরুণরা মাঠমুখী হয় এবং অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।”

তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন,
“ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করা হবে। প্রতিভাবান খেলোয়াড়দের বড় পরিসরে তুলে ধরার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদ হাসান সাগর, আহ্বায়ক, তুরাগ থানা ঢাকা বিএনপি। তিনি বলেন,
“খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। বর্তমান সময়ে তরুণদের নানা সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন,
“ধরঙ্গারটেক ইয়ুথ ক্লাব সীমিত সামর্থ্যের মধ্যেও যেভাবে সুন্দর ও সুশৃঙ্খল টুর্নামেন্ট আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। ভবিষ্যতেও তরুণদের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পাশে থাকবে, ইনশাআল্লাহ।”
খেলোয়াড়দের উদ্দেশ্যে অতিথিরা বলেন,
“জয়-পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ। খেলাকে খেলাই হিসেবে গ্রহণ করে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রেখে খেলাধুলা চালিয়ে যেতে হবে।”
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে উত্তরা এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং তরুণ সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com