নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন ও বাদশাগঞ্জ বাজার ও এর আশপাশের এলাকায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা ও মাদক সেবন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুল আজিজ ( ৪৭) নিজ বাড়িসহ এলাকায় প্রকাশ্যে মদ, গাঁজা, ইয়াবা বিক্রি করছেন। আগে সো কিছুটা গোপনে এ ব্যবসা চালালেও গত তিন বছর ধরে প্রকাশ্যেই এসব করছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা মোটরসাইকেল নিয়ে এখানে আসে। বিকেল থেকে এদের আনাগোনা বাড়ে। প্রতিদিন বিকেলে এখানে মাদকসেবীদের অর্ধশতাধিক মোটরসাইকেল চলা চলকরে। এদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী আব্দুল আজিজকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মিছিল বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হামিদুুল ইসলাম চৌধুরী মিলন, যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য দৌলত মিয়া, যুবদলনেতা ওবায়দুর রহমান চৌধুরী ছাত্রদল নেতা ইয়াসিন আহমেদ প্রমুখ।
সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা ও ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন বলেন, আওয়ামী সরকারের আমলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান ও সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান এংব উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠনের সেল্টারে মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ
দীর্ঘদিন করে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে। গত তিন বছর আগে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মদক ব্যবসায়ী আজিজের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। পরে জামিনে বের হয়ে আবার আজিজ মাদক ব্যবসা প্রকাশে চালিয়ে যাচ্ছে।
কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ তার মামা বেনুয়ার হোসেন খান ও দেনিয়ার হোসেন খান তার তার মামাতো ভাই এম আর খানের দলীয় প্রভাবের জন্য গ্রেফতার করতে করে নাই পুলিশ। আমি এ বিষয়ে আগেও পুলিশকে জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। মাদক ব্যবসায়ী আব্দুল আজিজের কারণে এলাকায় মানসম্মান নিয়ে বাস করাই কঠিন হয়ে গেছে। মাদক ব্যাবসায়ী আব্দুল আজিজকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান ও সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান এবং উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠানের মোবাইল ফোনে কল করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, আমি চাই যেকোনো মূল্যে এ এলাকা মাদকমুক্ত হোক।’
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ এনামুল হক বলেন, আমাদের মাদকবিরোধী অভিযান চালামান আছে ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com