মো:সৌরব বেতাগী (বরগুনা): | রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বরগুনার বেতাগীতে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারসহ নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বিকাল সারে ৫ টায় বেতাগী প্রেসক্লাবের সামনে গ্রিন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি ও ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ‘র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ বেতাগী উপজেলার সাংগঠনিক সম্পাদক ইসমত মাহজাবীন বিনতী, সদস্য ঝুন্নুরাইন ইভদা, গ্রিন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মাহমুদ হাসান অমিক, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর সভাপতি আরিফুল ইসলাম মান্না, সৌরভ জোমাদ্দার ও গোলাম মর্তুজা ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রামিসা হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হলেও বিচার কার্যক্রম দ্রুত শেষ হওয়া প্রয়োজন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পরিবারের পাশে সমাজের সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com