মঈন উদ্দিন খান মাহিন ময়মনসিংহ জেলা প্রতিনিধি | বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
“মানুষের কল্যানে হোক সাংবাদিকতা” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের দক্ষতাবৃদ্ধিমূলক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ধোবাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক ওরিয়েন্টেশনে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক যুগান্তর প্রতিনিধি আবুল হাশেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি( তদন্ত) মোজাম্মেল হক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এখন টিভির বিশেষ প্রতিবেদক ও ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মতিলাল সরকার,ফজলুল হক(দৈনিক আমাদের সময়), শাহীনুজ্জামান প্রিন্স(দৈনিক ইত্তেফাক), শামসুল হক মৃধা(দৈনিক সংবাদ),কামরুল ইসলাম আমির(দৈনিক আমার দেশ),সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হক ফকির, আতাউর রহমান খোকন, আনিসুর রহমান(মানবজমিন), উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আজহারুল ইসলাম(ভোরের কাগজ),ইসরাফিল হোসাইন পাপ্পু(দৈনিক সবুজ ও চ্যানেল ডিএস), সাংবাদিক ইকবাল কবির মানিক, উমর আলী(কালবেলা),সাংবাদিক সিরাজুল ইসলাম, আব্দুল মতিন মাসুদ(দৈনিক বাংলা), মজিবুল খাইয়ুম(আমার সংবাদ), আকিকুল ইসলাম( প্রতিদিনের সংবাদ),বার্নাড সরকার(আলোকিত ময়মনসিংহ), নাইম হাসান(চ্যানেল ডিস)। পরে ধোবাউড়ায় উন্নয়নের ধারা অব্যহত রাখায় প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com