শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরকান্দা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও ৪ সহযোগীসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরকান্দা উপজেলায়   যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও ৪ সহযোগীসহ মাদক কারবারি গ্রেফতার

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামে স্থানীয় জনসাধারণের মাধ্যমে খবর পাওয়া যায়, জুবায়ের হোসেন হিমেল অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করছে। খবর পাওয়ার পরপরই ৯ পদাতিক ডিভিশনের অধীন ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। এরপর তারা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতের তৈরি একটি অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে জুবায়ের হোসেন হিমেল ও তার ৪ সহযোগী দুষ্কৃতিকারীকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, জুবায়ের হোসেন হিমেল একজন পরিচিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক পুলিশি মামলা রয়েছে। সেনাবাহিনী ও পুলিশের এই ত্বরিত ও কার্যকরী অভিযানে হিমেল গ্রেফতার হওয়ায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com