সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার চরযশোরদী ইউপি ও ভূমি অফিস ২০ এপ্রিল ২০২৬, সোমবার, দুপুর ২ টায় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, তার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নগরকান্দা উপজেলার অন্তর্গত চরযশোরদী ইউনিয়ন পরিষদ কার্যালয়, চরযশোরদী ইউনিয়ন ভূমি অফিস, চাঁদহাট বাজার, চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চাঁদহাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ঐ সকল প্রতিষ্ঠানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা ও বিভিন্ন অনিয়ম ও সমস্যা দেখতে পান। তিনি এসময় প্রতিষ্ঠান গুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা তুলে ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা – কর্মচারী, চেয়ারম্যান – মেম্বার ও শিক্ষকদেরকে দ্রুত প্রতিষ্ঠান গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে এবং বিরাজমান অনিয়ম ও সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকির, স্থানীয় বিএনপি নেতা কামাল মাতুব্বর, চাঁদহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক, চাঁদহাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চরযশোরদী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ দুলাল মোল্লা, দেলোয়ার হোসেন, নাসির মাতুব্বর, সুমন মাতুব্বর, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com