শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর দূর্নীতির বিশদ বিবরণ

আবিদুর রহমান নিপু, ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর দূর্নীতির বিশদ বিবরণ
৭৮

বর্তমানে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবৈধ প্রধান সহকারী, সরদার জালাল উদ্দিন স্বাস্থ্য বিভাগের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী তার দায়িত্বে থেকে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জন করেছেন। তাহার বিবরণ তুলে ধরা হলো।

সরদার জালাল উদ্দিন ও তার স্ত্রীর নামে ও বেনামে অঢেল সম্পদঃ
সরদার জালাল উদ্দিন গত ১৩/০১/২০২০ খ্রি. তারিখ হতে ০৫/০৮/২০২৪খ্রি. তারিখ পর্যন্ত সম্পত্তি ক্রয়: (ক) ফরিদপুর জেলার ১২৬ নং আলীপুর মৌজায় স্ত্রীর সহিত যৌথনামে ৫ শতাংশ জমি ক্রয় করেন; (খ) ফরিদপুর জেলার ১০৩ নং গোয়ালচাম মৌজায় ৫ শতাংশ জমি ক্রয় ; (গ) ফরিদপুর জেলার কৈজুরী ইউনিয়নের ৮৬ নং মংগলকোর্ট মৌজায় ৩৩ শতাংশ জমি ক্রয় ; (ঘ) ফরিদপুর জেলার কৈজুরী ইউনিয়নের ৮৬ নং মংগলকোর্ট মৌজায় ২৫ শতাংশ জমি ক্রয় ;(ঙ) ফরিদপুর জেলার কৈজুরী ইউনিয়নের ৮৬ নং মংগলকোর্ট মৌজায় ৬৭ শতাংশ জমি ক্রয় করেন।

ভূয়া অফিস আদেশ ও কাগজপত্রের মাধ্যমে উচ্চতর বেতন স্কেল গ্রহণঃ বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রধান সহকারী, সরদার জালাল উদ্দিন ভোলা সদর হাসপাতালে উন্নয়ন খাতে স্মারক নং-৭৯/১(১৩), সিরিয়াল নং-০১, তারিখ: ১৭/০১/১৯৯৪ ইং মোতাবেক গত ০২/০৫/১৯৯৪ ইং তারিখ ১৬গ্রেডের ক্যাশিয়ার পদে চাকরিতে যোগদান করেন। প্রকল্পে থাকাকালীন চাকুরিকাল ০৮(আট) বছর পূর্তিতে তিনি ০২/০৫/২০০২খ্রি. তারিখে ১ম টাইম স্কেল; ১২(বার) বছর পূর্তিতে ০২/০৫/২০০৬খ্রি. তারিখে ২য় টাইম স্কেল; চাকুরিকাল ১৫(পনের) বছর পূর্ত্তিতে ০২/০৫/২০০৯খ্রি. তারিখে ৩য় টাইম স্কেল গ্রহণ করেন।
বেতন স্কেলের ১৬ গ্রেড হইতে ১৪ গ্রেডে পদোন্নতি পাইবার পর লিয়েন সৃষ্টির মাধ্যমে নির্ধারিত চাকুরীকাল পূর্ণ হইলে ১৩ গ্রেডে পদোন্নতি হয়। সিভিল সার্জন অফিসের ও ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী পদটির বেতন স্কেল ১৩ গ্রেডের, যাহা ১৪ গ্রেড (যাহা ১৯৮৫ সালের নিয়োগবিধি অনুযায়ী) হইতে পদোন্নতি মাধ্যমে পূরণ যোগ্য।

সরদার জালান উদ্দিন ১৬ গ্রেড হইতে ১৪ গ্রেডে পদোন্নতি না লইয়া জালিয়াতির মাধ্যমে নিজস্ব আবেদনের মাধ্যমে সরাসরি ১৩ গ্রেডের বেতন স্কেলে নিজ বেতনে প্রধান সহকারী পদে পদায়ন নিয়েছেন (আবেদনের কপি সংযুক্ত)। স্মারক নং-৫০১ তারিখ: ০৩/০৩/২০১৬ ইং মোতাবেক ১৬ গ্রেডের ক্যাশিয়ার পদ হইতে একধাপ অতিক্রম করিয়া (অথ্যাৎ ১৪ গ্রেড) অবৈধভাবে ১৬ গ্রেডের ক্যাশিয়ার পদ হতে নিজ বেতনে প্রধান সহকারী পদে রাজবাড়ী সিভিল সার্জন অফিসে যোগদান করেন । পরবর্তীতে সিভিল সার্জন অফিস রাজবাড়ী হইতে ফরিদপুর সিভিল সার্জন অফিসে নিজ বেতনে প্রধান সহকারী পদে বদলী হন ।

পরবর্তীতে স্মারক নং-১০৩৫, তারিখ: ০১/০৭/২০১৮ ইং মোতাবেক ফরিদপুর সিভিল সার্জন অফিস হইতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুরে নিজ বেতনে প্রধান সহকারী পদে বদলী হন । স্মারক নং-১৬৯৪, তারিখ: ১২/১১/২০১৮ইং মোতাবেক সরদার জালাল উদ্দিন প্রধান সহকারী (নিজ বেতন) হইতে দুই ধাপ অতিক্রম করিয়া প্রধান সহকারী ১৩ গ্রেডে নিয়মিত পদে পদায়ন/ন্যাস্ত হয় । স্মারক নং-২৪২/১(১১), তারিখ: ০৮/০১/২০২০ খ্রি. তারিখ মোতাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচর, মাদারীপুর হতে ফরিদপুর সিভল সার্জন অফিসে বদলী হন।

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারি নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী তিনি ১৬ গ্রেডের ক্যাশিয়ার পদ হইতে বদলী/পদায়ন হয়েছেন। সরদার জালাল উদ্দীন সেই বদলী/পদায়নের আদেশটি অবৈধভাবে ও জালিয়াতির মাধ্যমে পদোন্নতি দেখাইয়া উপজেলা হিসাব রক্ষণ অফিস, শিবচর, মাদারীপুর হইতে দুই ধাপ অতিক্রম করিয়া ১৩ গ্রেডে বেতন ফিক্সেশন করিয়া বেতন ভাতা গ্রহণ করিতেছেন। পরবর্তীতে একই (অথাৎ ক্যাশিয়ার ১৬ গ্রেড) পদে ০৩(তিন) টি টাইম স্কেল গ্রহণ করার পরও আবার চাকুরীকাল ১০ বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড গ্রহণ করিয়াছেন। বর্তমানে তিনি ১১ গ্রেডে বেতন ভাতাদি গ্রহণ করিয়া আসিতেছেন ।

বিভিন্ন বেসরকারি হাসপতাল/ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের কর্তৃপক্ষের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণঃ সরদার জালাল উদ্দিন বিভিন্ন বেসরকারি হাসপতাল/ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের কর্তৃপক্ষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ করে লাইসেন্স ইস্যু করার সুযোগ তৈরি করায় ফরিদপুরে ব্যাঙের ছাতারমত মানহীন হাসপাতাল ও ক্লিনিক গজিয়ে উঠেছে। সেখানে প্রতিনিয়তই ভুল/অদক্ষ চিকিৎসায় প্রাণ হানী ঘটছে। পত্রিকা খুললেই ফরিদপুর বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
বৈধ আয়ের তুলনাই অস্বাভাবিক সম্পদ অর্জনঃ- সরদার জালাল উদ্দিন একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। ভূমিহীন পিতার ১২ নং সন্তান। এই চাকরিটাই তার একমাত্র অবলম্বন। তিন ৩০ বছর চাকরি করার পর যার মূল বেতন ২৬১০০/-টাকা । তিনি কি করে স্বল্প আয়ের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী হয়ে কোটি টাকার আলিশান ফ্লাট ক্রয় ও অঢেল সম্পদের মালিক এবং বিপুল পরিমান জমি ক্রয় করেন।
সম্পদের যথাযথ উৎস গোপন রেখে কর ফাঁকিঃ সরদার জালাল উদ্দিন একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। তিনি তার স্বহস্তে লিখিত সম্পদের বিবরীতে তার সম্পদের সঠিক তথ্য প্রদান না করে কর ফাঁকি দিচ্ছে (সোনালী ব্যাংক লি: এর STATEMENT OF ACCOUNT)

প্রভিডেন্ট ফান্ডে অস্বাভাবিক পরিমান অর্থ সরংক্ষিত থাকাঃ সরদার জালাল উদ্দিন ও তার স্ত্রীর প্রভিডেন্ট ফান্ডে অস্বাভাবিক পরিমান অর্থ সরংক্ষিত আছে। বর্তমানে তার প্রভিডেন্ট ফান্ডে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা জমা আছে।
একাধি ফ্লাট ও জমি ক্রয়ের অভিযোগঃ সরদার জালাল উদ্দিন একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। যার মূল বেতন ২৬১০০/- তিনি কি ভাবে অঢেল সম্পদের মালিক হলেন এবং তা আয়ের উৎস কি? তার এবং স্ত্রীর নামে ও বে-নামে একাধিক ব্যাংক একাউন্ড এবং ফ্লাট আছে। তিনি ঘুষ, দূর্নীতির মাধ্যমে বেসরকারী ক্লিনিক/হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার হতে অবৈধভাবে ইনকাম করে ফরিদপুর শহরের অনাথের মোড়ে বর্ণমালা ৯ এর লিফটের ৪র্থ তলায়

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com